'মাল'' শব্দটা
মাল- শব্দটা ভদ্র সমাজে পণ্য নামে পরিচিত! তারপর ও অপেক্ষাকৃত নিম্ন এবং মধ্যবিত্ত সমাজে রাস্তাঘাটে বখে যাওয়া ছেলেরা কম বয়সী মেয়েদের ' মাল' বলে সমোন্ধন করে। না এটা কোন প্রচলিত সামাজিক শব্দ না, কিন্তু মুখে মুখে বহু ব্যবহৃত। তাই, স্বাভাবিক ভাবেই সবাই ঘৃণার চোখে দেখে। কিন্তু বাস্তবে করে তার উলটো। পাত্রি দেখা এর মাঝে অন্যতম! মেয়ের সামাজিক আর্থিক স্বচ্ছলতা ( অর্থাৎ যৌতুক দেয়ার ক্ষমতা) থাকার পর রূপ আর গুণ আর চারিত্রিক সার্টিফিকেট যাচাই করা হয়। সাথে পড়াশোনা ও দেখা হয়। তারপর রান্নাবান্নার দক্ষতা, চলাফেরার স্টাইল, কথা বলার ধরণ ইত্যাদি। এমনকি চুল কয় হাত লম্বা, পায়ের পাতা বড় কি না? ( পায়ের পাতা বড় হলে ওই মেয়ে রাক্ষুসি হয় নাকি, প্রাচীন কালের বিশ্বাস) সামনের দুই দাত ফাকা কি না? ( দাঁত ফাকা থাকলে স্বামী বেশিদিন নাকি বাঁচে না!) ঠোঁট পাতলা, উজ্জ্বল শ্যামলা বা ফর্সা কি না? ( মোটা ঠোটের মেয়েদের গায়ের চামড়া মোটা আর একগুঁয়ে টাইপের হয় চরিত্র নাকি? ) এইসব কিছু পাস করার পর যোগ হয় এলাকাবাসীর প্রশংসাপত্র প্লাস চারিত্রিক সত্যায়িত সনদপত্র-- অর্থাৎ আগে বা সম্প্রতি কারো সাথে প্রেম আছে কি না? এইসব...

Comments
Post a Comment